1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৩৪২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সজিব দাস (১২) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাই উপজেলার শালিয়ারগাঁও গ্রামের প্রমোদ দাস দীর্ঘদিন ধরে পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন। তাদের পুত্র সজিব দাস জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। সজিব প্রায়ই স্কুলে যেতে চাইতো না এবং পড়াশুনায় অমনোযোগি ছিল। এ নিয়ে মা তাকে বখুনি দিলে মায়ের সঙ্গে অভিমান করে সোমবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোন ধরনের অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লোকজনের নিকট তার লাশ হস্তান্তর করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মায়ের সঙ্গে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com