1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মেয়রপদে তিন প্রার্থীই একে অন্যের চেয়ে নিজেকে যোগ্যপ্রার্থী মনে করছেন

  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৩৫২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্ধী তিন প্রার্থীই পৌর নির্বাচনে মেয়রপদে নিজেকে একে অন্যর চেয়ে যোগ্য হিসেবে দাবি করেছেন। সোমবার বিকেলে বেসরকারি একটি টেলিভিশনের আয়োজনে সরাসরি অনুষ্ঠানে পৌর নাগরিকবৃন্দের উপস্থিতিতে এক সঙ্গে উপস্থিত হয়ে এমন দাবি করেন। যমুনা টেলিভিশনের আয়োজনে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিতে হয়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আমি গত ২০ বছর ধরে পৌর নাগরিকদের পাশে থেকে সুখে দুঃখে কাজ করছি। এবার নিয়ে চারটি নির্বাচনে অংশ নিচ্ছি। এছাড়াও আমি সাবেক মেয়র হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছি। যে কারণে আমি মনে করি আমি মেয়রপদে যোগ্য প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম বলেন, ভোটাররা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। আমি পৌর নাগরিকদের সাথে মিলে কাজ করছি।তাই আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে আমি যোগ্য প্রার্থী।
অপরদিকে বিএনপি প্রার্থী রাজু আহমদ বলেন,ধানের শীষ সারাদেশে একটি জনপ্রিয় প্রতীক। এ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আসন্ন পৌর নির্বাচনে একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে মনে করছি। অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান রিপন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com