1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

জগন্নাথপুরে চার ইউনিয়নে যুবলীগের নতুন কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১০ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চার ইউনিয়নের যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে পাটলী, মীরপুর, রানীগন্জ ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক আবুল হোসেন লালনের যৌথ সাক্ষরিক এক প্রেস বিক্ষপ্তিতেএ চার ইউনিয়ন যুবলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা যায়, পাটলী ইউনিয়নে মুহিবুর রহমানকে আহবায়ক, আবুল কালাম ও আনা মিয়াকে যুগ্ম আহবায়ক, মীরপুর ইউনিয়নের আব্দুল আহাদ দোলনকে আহবায়ক, বাদশা মিয়া ও সাজ্জাদ খান যুগ্ম আহবায়ক, রানীগন্জ ইউনিয়নে রাজিব তালুকদারকে আহবায়ক, জাকির হোসেন ও আজমল হোসেন মিঠু যুগ্ম আহবায়ক, ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সৈয়দ আকবর আলীকে আহবায়ক, শিশু মিয়া ও মনসুর কোরেশীকে যুগ্ম আহবায়ক করে প্রত্যেক ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক আবুল হোসেন লালন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দের নির্দেশ তিন মাস মেয়াদে চারটি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যাক্রমে যেসব ইউনিয়নে কমিনি নেই সেসব ইউনিয়নের কমিটি অচিরেই দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com