স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারসহ বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সাজ্জাদ খানের গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ। এরআগেও মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃতে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছিল। পরে তিন জামিনে মুক্ত হন।
জানা গেছে, সাজ্জাদ খান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে তার গাড়ি থামায় পুলিশ। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।