1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন মানুষের হক নষ্ট করার পরিণতি বাংলাদেশি টিকটকারসহ গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসীকে  সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দৃষ্টিপ্রতিবন্ধীর ভাতার টাকা হাতিয়ে দিল প্রতারক চক্র

সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে খুন হওয়া গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তার স্বামী লাদেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত সেশন জজ আদালত-২ এর বিচারক, অতিরিক্ত সেশন জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন জানান, ২০১৬ সালে পরকিয়ার জেরে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর ঘরটি তালাবদ্ধ করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করে।

এ ঘটনায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে  ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে বিয়ানীবাজার থানায় ২০১৬ সালের ২০ মার্চ একটি হত্যা মামলা (নং ১৪) দায়ের করা হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ঘোষিত রায়ে অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

এপিপি আল- আসলাম মোমিন রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার ২৩ স্বাক্ষির মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং ফখরুলকে বেকসুর খালাস প্রদান করেন। সূত্র-সিলেটভিউ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com