1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রথযাত্রায় হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৩৭০ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে রথযাত্রায় হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর শ্রী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ জিউর ও শ্রী শ্রী বাসুদেব জিউর রথযাত্রা উৎসবের ফিরতে পর্বে তথাকতিত বাসুদেব নাম হট্র সংঘের নামে সন্ত্রাসী কর্মকান্ড ও হিন্দু ধর্মালম্বী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রী শ্রী জগন্নাথ জিউর শ্রীমন্দির ও বাসুদেব জিউর শ্রীমন্দির উন্নয়ন এবং পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথ জিউর আখরা উন্নয়ন কমিটির সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর রায় বাচ্চুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাসুদেব জিউর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রণব কুমার বণিক, জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি হিরা মোহন দেব, পৌর মহা শশ্মানঘাট পরিচালনা কমিটির সহ-সভাপতি শুরাই দাস,সাধারণ সম্পাদক কাজল বণিক, কালি মন্দির পরিচালনা কমিটর নেতা এস.কে চৌধুরী শিমু, ব্যবসায়ী গণেশ রায়, সার্বজনীন দুর্গা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি দিপক কান্তি দে, যুগ্ম সম্পাদক প্রদীপ দেব, দেবাশীষ দেব দেবু,উপজলা পূজা উদযাপন পরিষদ নেতা বিশ্ব বন্ধু পাল, বিদ্যুৎ চন্দ্র দাশ, দেবাশিষ দেব দেবু, জীবন গোপ, ছাত্র নেতা কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ধরণী গোপ, মিন্টু কুমার গোপ, কাঞ্চন মোহন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন , জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দে, উপদেষ্টা পরিষদ সদস্য অবঃস্কুল শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাশ, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রদীপ সূত্রধর,সহ-সভাপতি প্রজেশ গোপ, বিশিষ্ট ধর্মানুরাগী পিযুষ রায় কালা হরিপদ দাস, বাবুল দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com