1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার একজন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৯৮ Time View

আজিজুর রহমান আজিজ :; জগন্নাথপুর থানা পুলিশ যুক্তরাজ্য প্রবাসীর চুরি যাওয়া মোটর সাইকেলসহ এক মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে। শাহিনুর মিয়া (২০) নামের ওই চোর কে পৌর এলাকার আলখানা পাড় থেকে বুধবার পুলিশ গ্রেফতার করে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের লন্ডন প্রবাসী উমর আলীর বাড়ির গেইটের তালা খুলে গত ২৪ জুলাই রাতে চোরেরা ঘরের ভেন্টিলেটার ভেঙ্গে প্রবেশ করে লন্ডন প্রবাসী উমর আলীর নামীয় ইয়ামাহা এফ জেড রেজি: সিলেট ল-১১-৫৬৪৮ নং দামী মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। এঘটনায় লন্ডন প্রবাসী উমর আলীর জামাতা সফু মিয়া বাদি হয়ে মোটর সাইকেল চুরির সাথে জড়িত ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের হিরন মিয়ার পুত্র মাহতাব মিয়া (৩৫) কে প্রধান আসামী করে ৫জনের নাম উল্লেখসহ ৭/৮জন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চুরির মামলা দায়ের করেন। বুধবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিনুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ইসাকপুর এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, মোটর সাইকেলসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনার সাথে সম্পৃক্ত অপরাপর আসামি ধরতে পুলিশের তৎপরতা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com