1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে লন্ডন প্রবাসির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩২৬ Time View

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন প্রতিনিধি ঃ জগন্নাথপুরের সৈয়দপুর হাড়িকোণা গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ জয়নাল আবেদীনের বাড়িতে রাত দুইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালান। প্রায় দুই ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন এলাকবাসী। ততক্ষনে বসতবাড়ির ৮টি কক্ষসহ আসবাসপত্র পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান রোববার সকালে ঘটনাস্থল পরির্দশ করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, লন্ডন বাড়ি সৈয়দ জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। গ্রামের বাড়িতে কেউ নেই। রাতের অগ্নিকান্ডে ৮টি বসত ঘরসহ আসবাসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আগুনের সুত্রপাতের কারন জানা যায়নি। এলাকাবাসী ধারনা করছেন এটি নাশকতামুলক ঘটনা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com