1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জগন্নাথপুরে শিশুর ঝগড়া কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-২৫

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০১৬
  • ২৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোওয়াগাঁও) গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আহতদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওই গ্রামের আখলুল মিয়ার ভাতিজা জিলু মিয়ার সাথে একই গ্রামের ছফরুল মিয়ার ভাতিজা আবির মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ছয় রাউন্ড গুলি ছুঁড়া হয়। সংঘর্ষে গুরুত্বর আহত আকলিছ মিয়া (৪০), সেলিম আহমদ (২৮), ও সমছু মিয়া (৬০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রংমালা বিবি(৪৫), রশিদুল হক (২৮), নুরেছা বেগম (৫০), জয়নাল মিয়া (৩৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com