1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট, বৃষ্টিতে অস্বস্তি

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার::

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে শেষ মুর্হূতে জমে উঠেছে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর হাট। তবে গত দুই তিনদিনের ভারী বৃষ্টিপাতে ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এতে করে  পশুর হাটে বেচাকেনা কিছুটা কমেছে।

আজ মঙ্গলবার পৌরএলাকার ভবেরবাজারে কোরবানির পশুর হাট বসে। বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা বিপুল গরু, ভেড়া ও ছাগল নিয়ে হাটে উপস্থিত হন।ব্যাপারীদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও তাদের পশু নিয়ে হাটে এসেছেন। হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামলেও দুপুরে বৃষ্টি হওয়াতে বিপাকে পড়েন ক্রেতা-বিক্রেতাসহ হাটে আসা লোকজন। বিকেলের দিকে বৃষ্টি কমে যাওয়ায় বাজার জমে উঠে।

হাট ঘুরে গরু নিয়ে আসা ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরেই কোরবানির ঈদের শেষ দিকে হাটগুলো জমজমাট হয়ে উঠে। এবারের ঈদের কাছাকাছি সময়ে এসে প্রায় প্রতিদিন দিনের অধিকাংশ সময় বৃষ্টির হওয়াতে তুলনামূলক বেচাবিক্রি একটু কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ, এবার কোরবানির হাটে গবাদিপশুর দাম বেশি। গত বছর যে, গরু ৬০ হাজার টাকায় ক্রয় করা গেছে, এবার ওই সাইজের গরু ৭৫ থেকে ৮০ হাজার টাকা। প্রতি সাইজের একেকটি গরু ১৫ থেকে ২০ হাজার টাকা দাম বেড়েছে।

হাটে কথা হয় গরু কিনতে আসা আব্দুস সালাম নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বললেন, । দুর্যোগের মধ্যেও হাটে পশুর দাম কম নেই। গত বছরের চেয়ে এবার দাম বেশি। এখনও কিনতে পারি নি, বাজার ঘুরে দেখছি। চাহিদা অনুযায়ী পেলে কিনব। না হয় শেষ বাজার বুধবারে কিনব।

জুয়েল মিয়া নামের আরেক ক্রেতা বলেন, চাহিদা অনুয়ায়ী দামে গরু মিলছে না। হাট ঘুরতে ঘুরতে অবশেষে একটি মাঝাড়ি সাইজের গরু ৯৫ হাজার টাকায় কিনেছি।

কিশোরগঞ্জ থেকে ২০টি গরু নিয়ে হাটে এসেছেন ব্যাপারী আনা মিয়া। তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে দুই দিন আগে জগন্নাথপুরে এসেছি। এ দু’দিনই দিনের অধিকাংশ সময় বৃষ্টির কারণে তেমন বেচাকেনা হয়নি। এখন পর্যন্ত ৩ টি গরু বিক্রি হয়েছে।

আলাউদ্দিন নামের আরেক ব্যাপারী বলেন, জগন্নাথপুরের কোরবানির ঈদের শেষ দিকে বাজার জমে উঠে। কিšু‘ গত কয়েকদিনের বৃষ্টির কারণে হাটগুলো প্রায় ক্রেতা শুণ্য হয়ে পড়ে। এখন পুরোদমে ব্যবসার সময়। ঈদের কাছাকাছি সময়ে বৃষ্টিতে তাঁরা বিপদে পড়েছেন। এক প্রশ্নের জবাবে পশুর বাজারে দাম চড়া ক্রেতাদের এমন অভিযোগ অস্বীকার করেছেন এই বিক্রেতা।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন জগন্নাথপুরে স্থায়ী দুই কোরবানির হাট রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে ১০টি হাট ইজারা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হাট তদারকি ও নজরদারি করা হচ্ছে। সরকারী নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com