1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জগন্নাথপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব পালিত

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব শনিবার জগন্নাথপুর সৎ সংঘের আয়োজনে জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এক দিনব্যাপী এ উৎসবে রাত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।সকালে বণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনব্যপী নানা কর্মসূচিতে বিপুল ভক্ত সমাগম হয়। বিকেলে জগন্নাথপুর উপজেলা সৎ সংঘের সভাপতি সমর সূত্রধর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রামকৃষ্ণ ভট্টাচার্য এসপিআর,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুকুমার দাশ রঞ্জন এসপিআর,অর্নিবান চৌধুরী এসপিআর,গৌতম দেব এসপিআর,বিধান চন্দ্র তালুকদারএসপিআর,নিশি কান্ত দেবনাথ স্হাস্তয়ানী। শিক্ষক বিজয় কান্তি দাশের সঞ্চালনয় স্বাগত বক্তব্য দেন সৎ সংঘের সাধারণ সম্পাদক অরুন কুমার গোপ,জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সতীশ গোস্বামী, সভায়
উপস্থিত ছিলেন সৎ সংঘের কোষাধ্যক্ষ কাজল রায় সৎ সংঘের নেতা গণেশ চক্রবর্তী, রজত গোপ,অজয় কুমার গোপ,শ্যামল গোপ সহ সংগঠনের নেতৃবৃন্দ। দিন ব্যাপী উৎসবে মহা প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় গীতি নৃত্য নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় শিল্পীদের পাশাপাশি সিলেট ও মৌলভীবাজারের শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন। বিশেষ করে মাছরাঙা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানার শিল্পী দেবষানী রায় সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com