1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে সমাজসেবী মাওলানা হোসাইন আহমদ মাসুক মিয়ার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৩৩১ Time View

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মাওলানা হোসাইন আহমদ মাসুক মিয়া ইন্তেকাল ফরমাইয়াছেন। সোমবার বিকেল ২টায় গ্রামের পার্শ্ববর্তী মাঠে জানাযা শেষে পঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযা নামাযে ইমামতি করে মরহুমের বড় ছেলে মোঃ মুজাক্কির আলী। জানাজা শেষে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। গত রোবার রাতে রাগীব রাবেয়া মেডিল কলেজ হাসপাতালে আলহাজ্ব মাওলানা হোসাইন আহমদ মাসুক মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা হোসাইন আহমদ মাসুক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি সিদ্দিক আহমদ, বিএনপি নেতা লেঃ কর্ণেল আলী আহমদ, যুক্তরাজ্যস্থ বার্নলি সিটির সাবেক কাউন্সিলর মোঃ মোজাক্কির আলী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা জিল্লুর রহমান জিলু, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, যুক্তরাজ্য জাতীয়পার্টির সহ-সভাপতি জুবায়ের আহমদ হামজা, সাবেক ইউ.পি চেয়ারম্যান কথা সাহিত্যিক দ্বীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ, সাবেক পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মোঃ মিজানুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, উপজেলা জাতীয় পার্টি সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, জাতীয় পার্টি নেতা ডাঃ আছকির খান, ফিরোজ রানা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com