স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে যৌতুক মামলার এক বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম জয়নাল হোসেন। তিনি
উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে।
আজ মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ এলাকা থেকে যৌতুক মামলার পলাতক আসামী জয়নাল হোসেন কে গ্রেফতার করে।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, গ্রেফতারকৃত কে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply