1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

জগন্নাথপুরে সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত পেশকারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৩২৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ভূমি জরিপ অফিসের ভারপ্রাপ্ত পেশকার মৃনাল কান্তি সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। ভূমি জরিপ রের্কড অধিদপ্তর পরিচালক বরাবরে লিখিত অভিযোগে বিভিন্ন মৌজার ৭০জন ভূমি মালিক সাক্ষরিত অভিযোগে বলা হয়, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মৌজার ছাপা পরচা ও নকশা বিক্রি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানতে পারলাম প্রতি খতিয়ানের বিক্রয়মুল্য ১০০ টাকা ও নকশার বিক্রয়মুল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পেশকার মৃনাল কান্তি সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পরচার মুল্য বাবদ ৩০০ থেকে ৫০০ ও নকশার বিক্রয় মুল্য ১২শ থেকে ১৫০০ টাকা আদায় করছেন। এর প্রতিবাদ করলে তিনি জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখান। তিনি মৌজার ভলিওম,পরচা, ও নকশা তাহার নিজ বাসা সিলেটে রেখে দেন। এমনকি তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে এসব নতুন পরচা ও নকশা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন টাকা। ভূক্তভোগী ভূমি মালিকরা বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। এবিষয়ে ভারপ্রাপ্ত পেশকার মৃনাল কান্তি সরকার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com