1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ার এর উদ্যোগে বিজয় টি টেন ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর স্টুডেন্ট কেয়ার এর উদ্যোগে উপজেলা সদরের হারুনুর রশীদ হিরন মিয়া মাঠে রোববার বিজয় টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে স্বরূপ চন্দ্র ক্রিকেট ক্লাব ৪৩ রানে হবিবপুর এস.এম.সি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে। পরে স্টুডেন্ট কেয়ার সংগঠনের সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন , জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া,পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনা মিয়া,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালেক,ক্রীড়া সংগঠক জুয়েল মিয়া
অন্যানের মধ্যে বক্তব্য দেন স্টুডেন্ট কেয়ার সদস্য খালেদ আহমদ,মাসুম আহমদ,হিমেল আহমদ,সাজু মিয়া, আলী আহমদ,জুয়েল আহমদ,হুমায়ুন কবির,সাইফুল মিয়া,রনি গোপ প্রমুখ ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন আসাদ আহমদ সেরা ব্যাটসম্যান হিসেবে সুয়েব আহমদকে নির্বাচিত করা হয়।এছাড়াও পিইসি ও জেএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়া জগন্নাথপুরের শিক্ষার্থীদের সন্মানণা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব স্টুডেন্ট কেয়ারের শিক্ষা,ক্রীড়া ও সমাজ উন্নয়নমুলক মানবিক কাজের প্রশংসা করে তুরুণদেরকে এসব কাজে বেশী করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com