1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে স্বামীর ঘরে গৃহবধুর লাশ

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ২৯৫ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া-সমধল গ্রামে সেবিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের প্রবাসী মুজাক্কির আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২ টার দিকে এক সন্তানের জননী গৃহবধূ সেবিনা বেগম বাড়ির সকলের অগোচরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ শনিবার বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গৃহবধুর বাড়ি দিরাই উপজেলায়। তাদের আত্বীয় স্বজনরা আত্মহত্যা নিয়ে নানা প্রশ্ন তুলে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহবধুর স্বামী বিদেশে থাকেন। স্বামীর সাথে মুঠোফোনে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামীর বাড়ির লোকজন দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি বলেন, গৃহবধুর মৃত্যুর ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com