1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলহত্যা দিবসে আলোচনাসভা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫১৭ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যােগে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, সাংগঠনিক সম্পাদক কয়েছ মিয়া, সুহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহানুল হক,
পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি সাবাজ মিয়া, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাবেক আহবায়ক সাইফুল ইসলাম,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবিনুর রহমান রাসেল।
সভায় জেলহত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা হীরা মিয়া, সেলিম আহমদ, বদরুল ইসলাম, মুজাহিদ, ইমদাদ চৌধুরী, তাহের চৌধুরী, মুক্তাদীর আহমদ, রিপন মিয়া, ছুফি মিয়া, হিমানিষ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com