1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সৎ বাবা কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ২৮৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এক বাবা তার সৎ মেয়েকে ধর্ষন করেছে। এঘটনায় ধর্ষক বাবা নুরুল হক(৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মেয়েটির মামা নুর মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় মোল্লার গাঁও গ্রামের নুরুল হক এর সৎ মেয়ে পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে তার বাবা নুরুল হক বিভিন্ন প্রলোভনে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি ঘটনাটি তার মা ও মামাদেরকে অবহিত করলে তার মামা নুর মিয়া বাদি হয়ে থানায় অভিযোগ দেন। যার প্রেক্ষিতে বুধবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নের্তৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে ধর্ষক নুরুল হককে গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয় এবং ধর্ষক নুরুল হককে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com