1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার  -বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা  শাখার আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন,বাসুদেব মন্দিরের সেবাইত সুশীল ভর্ট্রচার্য। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

সনাতন ধর্মাবলম্বী জ্যেষ্ট নেতা উপদেষ্টা পরিষদের সদস্য সমরেন্দ্র কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উপদেষ্টা পরিষদের সদস্য প্রনয় কান্তি সূত্রধর খোকন,উপদেষ্টা পরিষদ সদস্য লিখন দাস,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার দেব

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ,সদস্য হীরা মোহন দেব, সুজিত কুমার রায়, পৌর কমিটির আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, সদস্য সচিব জীবন গোপ, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ,যুগ্ম আহ্বায়ক  রেনু শর্মা, সদস্য শেখর আচার্য, বকুল গোপ, অরূপ সরকার, অনন্ত পাল, গনেশ রায় বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল দে,সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক রজত গোপ,সাংবাদিক গোবিন্দ দে, সুমিত রায়, হিন্দু বিবাহ নিবন্ধক সুজিত কুমার দে, মহিলা গীতা সংঘ নেত্রী আরতি বণিক প্রমুখ

সভার শুরুতে বক্তারা জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন করায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান।

বক্তারা, সংখ্যালঘুদের অধিকার আদায়ের অরাজনৈতিক ধর্মীয় ও মানবাধিকার সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পতাকা তলে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা,অবিলম্বে ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ও রামমন্দির নির্মাণ কাজের উদ্যক্তা হরিদাস চন্দ্রের মুক্তি দাবি করেন।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি বীরেন্দ্র কুমার দেব, সহ সভাপতি পঙ্কজ রায়, মানস রায়,সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিৎ দাশ,পবিত্র চন্দের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। পরে মহাপ্রসাদ গ্রহণ করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com