1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুরে ২৩ বছরের সেবায় মুগ্ধ এলাকাবাসী, মুয়াজ্জিনকে দিলেন ব্যতিক্রমী সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

স্টাফ রিপোর্টার::

দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক মুয়াজ্জিনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন এলাকার যুবসমাজ।

আজ শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে এ রাজকীয় বিদায় জানানো হয়। দেওয়া হয়েছে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী।

এলাকার যুবক ও মুসল্লিদের আয়োজনে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ওই মুয়াজ্জিনকে তাঁর নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মুসল্লিরা জানান, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বিদায়ী মুয়াজ্জিন গোলাম কবির বলেন, এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকার যুবক ও মুসল্লীদের কাছে কৃতজ্ঞ। তিনি সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়ে বিদায় নেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com