1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ৬দিন ধরে রানীগঞ্জের ফেরিচলাচল বন্ধ, জন দূর্ভোগ চরমে

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ২৯৪ Time View

রানীগঞ্জ প্রতিনিধি ঃ-
জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে গত ৬ দিন ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে জন দূর্ভোগ উঠেছে চরমে।

ভূক্তভোগিরা জানান, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের কারনে কুশিয়ারার নদীর পানি বেড়ে যাওয়ায় ফেরী ঘাটে পানি উঠে যায়। যে কারনে ফেরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। ফেরিঘাট যদি একটু উপরের দিকে উঠানো যেথে তাহলে এ সমস্যার সংকট কেটে যেত বলে স্থানীয় যাত্রীরা জানিয়েছেন।

রানীগঞ্জের সালেহ আহমদ জানান, ‘‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের কিছু অংশ পানির নিচে চলে গেলে। সংকট সামাধের কর্তৃপক্ষে উদাসিনতা আর দায়সারা মনোভাবে কারনে দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যদি একটু সতেষ্ট হতেন তা হলে এ সমস্যার লাঘব হতো।

রানীগগঞ্জ বাজার ব্যবসায়ী সোহেল আহমদ জানান, গত ৬ দিন ধরে ফেরি সার্ভিস বন্ধ থাকায় কোন যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। জনদূর্ভোগ বেড়ে গেছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি’’।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরি সার্ভিস এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকা জমির উদ্দিন জানান, ‘‘নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাট পানিতে ডুবে গেছে। এ কারনে ফেরি চলাচল করা সম্ভব্য হচ্ছে না’’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com