1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা ও ধানের শীষের জন্য প্রার্থীরা এখন ঢাকায়

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৫ Time View

স্টাফ রিপোটার:: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে এখন ঢাকায় লবিং করছেন। আওয়ামীলীগ প্রার্থীরা নৌকায় আর বিএনপি প্রার্থীরা ধানের শীষের জন্য কেন্দ্রীয় নেতাদের সাথে দৌঁড়ঝাপ করছেন। যারা ঢাকায় রয়েছেন তাঁরা হলেন চেয়ারম্যান পদে নৌকা পেতে লবিং করছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, ভাইস চেয়ারম্যান পদে নৌকার জন্য ঢাকায় অবস্থান করে লড়ছেন। তারা হলেন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন তালুকদার। বিএনপির ধানের শীষের মনোনয়নের জন্য লড়ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান,উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আওয়ামীলীগের সভায় দলীয় প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ আমরা কেন্দ্রীয় কার্যালয় থেকে সিদ্ধান্ত জানতে পারব।
জেলা বিএনপি নেতা মালেক খান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় তিন জন বিএনপি নেতার নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে। এখন কেন্দ্র থেকে যাকে দলীয় প্রতীক দেয়া হবে তাকে নিয়েই আমরা নির্বাচন করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com