1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা পেলেন বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৪ Time View

স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন। আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুক্ষনের মধ্যেইআওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষনা দেয়া হবে বলে ওই নেতা জানিয়েছেন। এরআগে সোমবার রাতে গনভবনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তদবিরে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী,জগন্নাথপুর উাজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,আওয়ামীলীগ নেতা মিন্টুর ঞ্জন ধর। সর্বশেষ উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের ভাগ্যেই জুটে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ তৃনমুলের মতামত নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আকমল হোসেনের নাম এককভাবে পাঠালে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তা কেন্দ্রে দাখিল করে। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আকমল হোসনকে চুড়ান্ত করে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,তৃনমুলের মতামতেই বর্তমান চেয়ারম্যান আকমল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com