1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বাতিল হওয়া দুই প্রার্থীর মনোনয়ন আপীলে বৈধ

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাতিলকৃত দুই প্রার্থীর মনোনয়ন আপীলে বৈধ হয়েছে। শুক্রবার যাছাই বাছাইকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টি নেতা ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হলে দুই প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আপীল করেন। আজ সোমবার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। ফলে তাঁদের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইল না।
সুৃনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী লড়বেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com