1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন ডা: সাজ্জাদুর রহমান

  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩৮৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন ডা: সাজ্জাদুর রহমান। রোববার উপজেলার উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টারের নিকট তিনি লিখিতভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন ।
ডা: সাজ্জাদুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে আমাকে সহ কোষাধ্যক্ষ পদে নিয়োজিতত করা হয়েছিল। শারিরিকভাবে অসুস্থতার কারনে এবং পারিবারিক অসুবিদার জন্য দলের পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আমার আর কোন সর্ম্পক নেই। উপজেলার বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারের নিকট আমার লিখিত অব্যাহতিপত্র জমা দিয়েছি।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার পদত্যাগ পত্র পেয়েছেন বলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com