1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহত্তর সুনামগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সুনামগঞ্জ ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি সাজিব উল্লাহ এর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দি এইডেড হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সমির কান্তি পুরকায়স্থ এ কথা বলেন।

গত মঙ্গলবার আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশনে যুব কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক পিনু চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথি সাজিব উল্লাহ বলেন, দেশে-বিদেশে বসবাসরত সবার সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব কল্যাণ সমিতি আমাকে আজীবন সদস্য করায় আমি চির কৃতজ্ঞ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ক্যাম্ব্রিজ গ্রামার স্কুলের পরিচালক মো. আবুল কালাম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাংবাদিক এম শামসু মিয়া, জীবন বিমা কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, কলকলিয়া ডেভোলপমেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ। বক্তব্য রাখেন আমির আহমদ মানিক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের কর্মকর্তা সাদ্দাম হোসেন, সিলেট মঞ্চ সেবা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রাবেল চৌধুরী, যুবকল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক মামুন চৌধুরী, সমাজকর্মী আব্দুল করিম, যুব নেতা রাজু আহমদ প্রমুখ।
সভা শেষে সংবর্ধিত অতিথিকে যুব কল্যাণ সমিতির আজীবন সদস্য সনদ প্রদান করা হয়। সভায় বক্তারা সিলেটে বসবাসরত জগন্নাথপুরের সম্মানীত নাগরিকদের সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com