1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর দুই পিআইসিকে কারন দর্শানোর নোটিশ

  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ’ইট সলিং সড়কে ফসলরক্ষা বেড়িবাঁধ, বিপাকে পিআইসি, শিরোনামে গত ৩ মার্চ জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ সংবাদ প্রকাশের পর দুই বাঁধের পিআইসিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশপ্রাপ্ত দুই পিআইসি হলেন আব্দুল হাকিম ও আব্দুল মজিদ।
সোমবার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এমন তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুরের ইউএনও অফিসের একটি সুত্র। এব্যাপারে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁধের কাজে ধীরগতি ও গাফিলতির কারনে ৩১ ও ৩২ নং পিআইসির সভাপতিকে নোটিশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের ইট সলিং সড়কে এবার পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধের আওতায় এনে টাংঙ্গুয়া হাওরের ফসলরক্ষায় দুইটি বেড়িবাঁধ নির্মাণ করছেন। এ সংক্রান্ত একটি সংবাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com