1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুর থানার বির্তকিত এস.আই মিজান অবশেষে গেলেন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ২৯০ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান অবশেষে গেলেন। পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মৌলবীবাজার জেলায় বদলী করা হয়েছে। গতকাল তিনি জগন্নাথপুর ছেড়েছেন। জগন্নাথপুর থানায় দীর্ঘদিন ধরে দাপটের সহিত ম্যানেজ মাষ্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন। বিশেষ করে বর্তমান ওসি জগন্নাথপুরে যোগদানের পর থেকে তার দাপট বেড়ে যায়। তিনি তার সিনিয়র অফিসারদের সাথেও ক্ষমতার দাপট দেখাতে শুরু করেন। সিলেট রেঞ্জের ডিআইজির সাথে সুসর্ম্পক থাকার কারণে জেলার পুলিশ সুপারকেও তিনি খুব একটা পাত্তা দিতেন না। যে কারণে একাধিকবার বদলী হলেও ম্যানেজ করে জগন্নাথপুরে থেকে যান। জগন্নাথপুরের স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বাবা বানিয়ে পালক পুত্র সেজে তিনি দীর্ঘদিন জগন্নাথপুর থানায় চাকুরী করেন। একইভাবে বিএনপি নেতা কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমদ জগন্নাথপুর থানায় এক কাজে এসে এস.আই মিজানকে থানার অন্যান্য পুলিশ অফিসারদের সামনে পালক পুত্র হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন এ থানায় আমার একজন লোক সে হচ্ছে মিজান। বহুরূপী চরিত্রের অধিকার এস.আই মিজানের বদলীতে স্বস্থি এসেছে এলাকায়। তবে তিনি আবারও জগন্নাথপুর আসার স্বপ্ন নিয়ে জগন্নাথপুর ছাড়ছেন বলে ঘনিষ্টজনদের জানিয়েছেন। মিজানের বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ। একাধিকবার তা ভূক্তভোগীরা পুলিশ সুপারকে জানিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানের বদলীর সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com