1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুর-দ,সুনামগঞ্জসহ সিলেটের ৮ আসনে প্রার্থীর নাম ঘোষনা ইসলামী ঐক্যজোটের

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ২১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
একাদশ জাতীয় নির্বাচনের বছর দেড়েক বাকি, তবে এরই মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলটি প্রার্থীদের নাম ঘোষণা করে।

ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর আহবায়ক মাওলানা আব্দুল মুতিন ধনপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

আসনগুলো হচ্ছে সিলেট-১ (সিলেট সদর-কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা আব্দুল মুতিন ধনপুরী; সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে আ.ক.ম এনামুল হক মামুন; সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ; সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ডা. হাবিবুর রহমান; মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে মাওলানা আছলাম রহমানী; হবিগঞ্জ-১ (হবিগঞ্জ-বাহুবল) আসনে শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান; হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরিগঞ্জ) আসনে মাওলানা ক্বারি আবু ইউসুফ চৌধুরী; সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্বরপুর) আসনে মাওলানা মকবুল হোসেন।

দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী। সভায় সিলেট বিভাগের জেলা, উপজেলা, পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com