জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খান কে ষড়যন্ত্রমূলক, মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর পৌর বিএনপি। সংগঠনের পক্ষে পৌর বিএনপির আহ্ববায়ক সালাউদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এমএ মতিন ও যুগ্ম আহ্ববায়ক দিলু মিয়া, সামছুল ইসলাম ও তকবুর মিয়া এক যৌথ বিবৃতি বলেন, আব্দুল মালেক খানের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের করার দাবী জানিয়েছেন বিবৃতিকারীরা।