1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুর- শিবগঞ্জ-বেগমপুর সড়ক ভাঙ্গন থেকে রক্ষায় উপজেলা পরিষদের উদ্যোগ গ্রহণ

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি কুশিয়ারা নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। যে কোন সময় নদী ভাঙ্গনে ওই সড়কটি বিলীন হয়ে যেথে পারে। ভাঙ্গন রোধ করতে বুধবার থেকে উপজেলা পরিষদের উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছে।

এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের পাইলগাঁও ইউনিয়নের জালালপুর ভাঙ্গাবাড়ির সামনের রাস্তাটি হঠাৎ করে কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় সড়কটি ভাঙ্গনের কবলে পড়েছে। ইতিমধ্যে রাস্তার বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে। গুরুত্বপূর্ণ ওই রাস্তা উপজেলা থেকে স্বাধীনবাজার-জালালপুর-অলইতলী-কাতিয়া-বড়ফেছি বাজার হয়ে ওসমানীনগর উপজেলার বেগমপুরের হাইওয়েতে সংযুক্ত। প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যানবাহন ঝুকিঁর মধ্য চলাচল করে আসছে।

কুশিয়ারা নদীর কবলে পড়ে জালালপুর গ্রামের অনেক বাড়ি-ঘর নদীভাঙ্গনে বিলিন হওয়ায় এ জায়গাটিকে ভাঙ্গাবাড়ি বলে পরিচিতি পায়।

পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা মাছুম আহমদ জানান, এ রাস্তাটি এলাকার গুরুত্বপূর্ন রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী’সহ হাজার মানুষ মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের অবহিত করেছি। বুধবার থেকে ভাঙ্গন রোধ করতে বাশেঁর আড় দিয়ে বালির বস্তা ফেলে রাস্তাটি রক্ষার প্রচেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের ভাঙ্গন রোধে আমরা উপজেলা পরিষদের অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরী প্রয়োজনে সড়কটিতে সংষ্কার কাজ করতে উপজেলা পরিষদ থেকে ৭০ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com