1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসি মিনিবাস চলাচল বন্ধ, জনদূর্ভোগ চরমে

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর- সিলেট সড়কে যাত্রীবাহি মিনি বাস সরাসরি বন্ধ হয়ে পড়েছে। ফলে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।
গতকাল শনিবার সকাল থেকেই ওই সড়কে সিলেটের সঙ্গে সরাসরি জগন্নাথপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিলেটের বিভাগীয় শ্রমিক নেতা ফলিক মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে এ কর্মসচী পালন করা হয়েছে বলে জগন্নাথপুরের পরিবহন সংগঠনের নেতৃত্বে জানিয়েছেন।

জগন্নাথপুর বাস ষ্ট্যান্ডের ম্যানাজার আব্দুল খালিক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সিলেট থেকে কোনো মিনিবাস জগন্নাথপুর বাস ষ্ট্যান্ডে আসেনি। কী কারনে জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেন নি।
এব্যাপারে জগন্নাথপুর মিনিবাস সমিতির সভাপতি নিজামুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আমাদের এক শ্রমিক নেতার ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে আমরা জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রেখেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com