1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীসহ গ্রেফতার-৫

  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪২৮ Time View

স্টাফ রির্পোটার :; জগন্নাথপুর থানা পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার এস, আই অর্নিবানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী শাহারপাড়া গ্রামের মৃত আপ্তাব মিয়া কামালীর পুত্র নজরুল ইসলাম কামালী (৫৮) ও তার স্ত্রী শাফিয়া বেগম (৫০) কে গ্রেফতার করে। এছাড়াও ওই রাতে এস, আই আবদুল কাদিরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিœন স্থান থেকে অভিযান চালিয়ে শাহারপাড়া গ্রামের আব্দুল হক, দয়ালনগর গ্রামের রফু মিয়া ও পৌর এলাকার কেশবপুর গ্রামের তেরা মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com