1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জনসাধারনের সুবির্ধাথে নিজ বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন মেয়র আরিফের স্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ২৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এবার নিজের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন।
মঙ্গলবার সকালে কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক পশ্রস্ত করার কাজ শুরু হয়। এ সময় সবার আগে নিজের দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করার কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন শামা হক।

এ সময় তিনি বলেন, কারাগারে থেকেও আরিফ সব সময় নগরবাসীর কথা চিন্তা করেন। তাই নগরবাসীর চলাচলের জন্য তাদের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন। তিনি বলেন, এই সড়কটি প্রশস্ত হলে এলাকার লোকজন যাতায়াতে আর অসুবিধা হবেনা। এভাবে সকলে যেন সড়ক প্রশস্ত করার কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন। শামা হক বলেন, আরিফুল হক জেলে থেকে সকলের দোয়া চেয়েছেন। তার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন আবার ফিরে এসে নগরবাসীর সহযোগিতা করতে পারেন।

গতকাল ৮৩ লাখ টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশনের কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক প্রশস্ত সড়কের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর এবিএম জিল­ুর রহমান উজ্জল, প্রবীন মুরব্বী আব্দুল কাইয়ূম, আবুল লেইছ হুমায়ূন, অব্দুল মন্নান দুলাল, তানবীর আহমদ, সাজোয়ান আহমদ, অব্দুল মুকিত, লুৎফুর রহমান, লিলু মিয়া, জুনেদ আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত লোকজন দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করে দেওয়ায় জন্য মেয়র পত্নী সাধুবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com