1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪০৭ Time View

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি বিরোধের জের ধরে দুই ভাই নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত দুই ভাই ইউসুফ আলী (৪৫) ও আবদুল জলিল (৪০) উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামের হারান আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামে জমি নিয়ে জাকির মেম্বারের সঙ্গে হারান আলীর বিরোধ চলে আসছিলো। গতকাল শুক্রবার দুপুরে হারান আলী দুই ছেলেকে নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জাকির মেম্বারের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে হারান আলী (৭০), হারান আলীর ওই দুই ছেলে, প্রতিবেশী আবদুল খালেক (১৮) ও আবদীন (৪৩) গুরুতর আহত হন। নিহত ইউসুফ ও জলিলকে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হারান আলী, আবদুল খালেক ও আবদীন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

ওসি ময়নুল জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেওয়ানগঞ্জ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com