1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:

জমি নিয়ে বিরোধের ঘুমন্ত বাবাকে গলাকেটে হত্যা

  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নাটোরের লালপুরেজমির নিয়ে বিরোধে জয়নুদ্দিন (৭০) নামে এক ঘুমন্ত বৃদ্ধ বাবাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে হজোর (৪০) বিরুদ্ধে।

সোমবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এ হত্যাকাণ্ড হয়।

ছেলে হজোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নুদ্দিন ও ছেলে হজোর মধ্যে বেশ কিছু দিন ধরে জমি এবং অর্থসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত বাবাকে ধারালো হাঁসুয়া দিয়ে গলাকেটে হত্যা করে ছেলে।

হজোর পরিহিত ট্রাউজার ও ব্যবহৃত স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দেয়।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের পরিপ্রেক্ষিতে হজোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com