1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাপানে ফ্রিতে লেখাপড়া, সঙ্গে মাসে লাখ টাকা আয়

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৩৭২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জাপানে সরকারি অর্থায়নে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রতিবছর জাপানে সরকারিভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ১৯৫৪ সনে জাপান সরকার প্রতিষ্ঠা করেছে Japanese Government Scholarship ।

বর্তমানে জাপানে ওই Programme এর অধীনে দশ হাজারের মত বিদেশী ছাত্র-ছাত্রী বিভিন্ন কোর্সে পড়াশোনা করছে। ইতিমধ্যে ২০১৭ সনের জন্য স্কলারশিপের ঘোষনা করা হয়েছে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :

যোগ্যতা : বাংলাদেশের যে কোন ছাত্র-ছাত্রী, যারা Bachelor/Master Degree (or MBBS degree) পাশ করেছে তারা আবেদন করতে পারবে For MS and PhD।
TOEFL, IELTS, GRE না থাকলেও আবেদন করা যাবে । তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় English Certificate চায় ।

যা পাবেন : মাসিক Stipend হিসেবে আপনি এক লাখ ৪৫ হাজার ইয়েন করে পাবেন। যা বাংলাদেশী টাকায় এখলাখেরও বেশি। এই স্কলারশিপটির একটা ভাল দিক হল, জাপান যাওয়া ও আসার বিমানের টিকেট দেয়া হয় আর পৌঁছা মাত্র হাত খরচ দেয়া হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল হাউজে থাকার ব্যবস্থা করে দেয়া হয়।

যেভাবে আবেদন করবেন : এই স্কলারশিপটি পেতে হলে একজন জাপানিজ প্রফেসর ম্যানেজ করা লাগবে। অল্প কথায় তাকে বুঝাতে হবে যে, আপনি জাপানের ওই স্কলারশিপে আবেদন করতে চান।

ইমেইল এর সাবজেক্ট লিখবেন : Application for Japanese Government Scholarship (Monbukagakusho:MEXT)

তারপর, একজন প্রফেসর ম্যানেজ হয়ে গেলে আর চিন্তা নেই। তিনি তোমাকে ফর্ম পূরণ করতে বলবে । কয়েকটা ডকুমেন্ট জমা দিতে হবে (সাইটে লেখা আছে) ।

জাপানের সরকারি এই স্কলারশিপের নাম Monbukagakusho: MEXT ।
MEXT এর অর্থ হলঃ The Ministry of Education, Culture, Sports, Science and Technology.

এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে এবং আবেদন করতে চাইলে ক্লিক করুন:
http://www.mext.go.jp/…/afieldfile/2016/04/22/1369740_02.pdf
অথবা http://www.studyjapan.go.jp/en/toj/toj0302e.html

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com