1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে পাথর তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন পলাশ আহমেদ (১৬) নামের এক বারকি শ্রমিক। তিনি সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে। বারকি শ্রমিকের কাজ করার সুবাদে তিনি বাবা-মা ও পরিবার-পরিজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ আহমেদ ও তার সহোদর ভুট্টো মিয়াসহ কয়েকজন শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকা সংলগ্ন ডাউকি নদী থেকে পাথর উত্তোলনের কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে বিকেলে পলাশ আহমেদ পাথর তুলতে পানিতে নামেন। পলাশ পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসাবধানতাবশত নৌকার মেশিনের পাখার আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ। পরিদর্শন শেষে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com