1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৫টি বোমা মেশিন ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::সিলেটের গোয়াইনঘাটে জাফলং কান্দুবস্তি এলাকায় ট্রাস্কফোর্সের অভিযানে ২৫টি নিষিদ্ধ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মো. আমিনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট (এডিএম) মো. আব্দুল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্র্যাট বিজন কুমার সিংহ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মতিয়ার রহমান, সিলেটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবির সদস্যরা।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মো. আমিনুর রহমান জানান, হাই কোর্টের নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি বিশেষ গোয়াইনঘাটের পিয়াইন নদীর তীরবর্তী কান্দুবস্তি এলাকায় ফসলি জমি সহ পতিত ভূমি থেকে নির্বিচারে পাথর উত্তোলন করে আসছিল। প্রশাসনের ধারাবাহিক অভিযানের আওতায় মঙ্গলবারও অভিযান পরিচালনা করে ২৫টি নিষিদ্ধ বোমা মেশিন ও সরঞ্জামাদি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com