1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন শাবি উপাচার্য

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে ফোন করে ক্ষমা চান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।’

মোবাইলফোনে শাবি উপাচার্য জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে বলেন, ‘তার বক্তব্য সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাবির শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলেই মর্মাহত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।’

উল্লেখ্য, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও ক্লিপ সামাজাকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শোনা যায় শাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেছেন। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না’ বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন জাবি শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com