1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জামায়াত কর্মীর দাঁড়ি ধরে লাঠি পেটা, স্ত্রীকে হেনস্তা

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচনের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীতে এক জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা করেছে ধানের শীষ প্রতীকের কর্মীরা। এ সময় ওই জামায়াত কর্মীর দাঁড়ি উপড়ে ফেলেন তারা। এতে তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্তা করা হয়।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলার এলাকাবাসী সূত্রে জানা যায়, মারাত্মক আহত জামায়াত কর্মী নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সী বাড়ির বাসিন্দা ও হামলাকারী যুবদল কর্মী বেলাল হোসেন তার পাশের বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করা মাত্রই স্থানীয় যুবদল কর্মী বেলাল হোসেন হটাৎ তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্তা করে বেলাল।

নুরুল আবছারের স্ত্রী জানান, এর আগেও নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত বেলাল। আজ তার দাঁড়ি ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে মারধর করে। এ সময় স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করে বেলাল।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন জানান, তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। আহত নুরুল আবছারকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো. আকবর হোসেন বলেন, জনগণের ওপর কোনো প্রকার অত্যাচার মেনে নেওয়া হবে না। হামলাকারী দলের যত বড় ত্যাগী নেতা হোক; তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি বদ্ধপরিকর। কারো আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।
সূত্র-ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com