1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জামালগঞ্জে নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ Time View

জামালগঞ্জ প্রতিনিধি::

জামালগঞ্জে সুরমা নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবে এক সুকানী মারা গেছে। সে তাহিরপুর উপজেলার বালীজুরী ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের মৃত. শামসুদ্দিনের ছেলে মো. শওকত মিয়া (৩৫)। দুপুর ২টায় সুকানি শওকত মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রবিবার রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের লালপুর বাজারে মো. আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ক্রাশার মেশিনে ভাঙা পাথর স্টিলবডি নৌকায় বোঝাই করে সুকানী শওকত আলী ও ড্রাইভার মোকারম হোসেন ঘুমিয়ে পড়ে। সকাল আনুমানিক ৫-৬টার দিকে সুকানী শওকত আলী ড্রাইভার মোকারমকে ইঞ্জিন চালাতে বলে। এরপরই সে দেখতে পায় নৌকার পিছনের অংশ আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। মোকারম চিৎকার দিয়ে সুকানীকে বের হতে বলে সে লাফ দিয়ে নৌকা থেকে নেমে সাতরিয়ে পাড়ে আসতে পারলেও সুকানী শওকত কে নিয়ে পাথর বোঝাই নৌকা ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর নৌপুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, দুপুর ২টায় সুকানি শওকত মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com