1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জামালগঞ্জে নৌপথে চাঁদাবাজির মামলায় আটক ১

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৩২ Time View

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে চাঁদাবাজি মামলায় রইছ উদ্দিন নামের ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার পিরিজপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে হোসাইন আহমদের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়।
মামলায় বিবাদী করা হয়েছে বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. আপ্তর আলীর ছেলে রইছ উদ্দিন (৪০) ও জসিম উদ্দিন (৩৫), একই গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে কাসেম মিয়া (৪৮), মশালঘাট গ্রামের মৃত বাবলু তালুকদারের ছেলে জয়ন্ত তালুকদার (৪০), রাধানগর গ্রামের আঞ্জব আলীর ছেলে নদু মিয়া (৪৮) নামের ৫ জনকে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে বেহেলী ইউনিয়নের বেহেলী বাজার সংলগ্ন বৌলাই নদীতে বালিভর্তি নৌকায় চাঁদা আদায় করতে যায় বিবাদীরা। এ সময় মামলার বাদী নৌ শ্রমিক হোসাইন আহমদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে বাদী ও তার লোকজনকে মারধর করে। এতে বাদী হোসাইন আহমদ গুরুতর আহত হন। পরবর্তীতে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জামালগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখপূর্বক অভিযোগ দায়ের করেন তিনি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, নৌপথে চাঁদাবাজির মামলায় ১ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com