1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জামালগঞ্জে সিকান্দর হত্যাকাণ্ড, ৫ আসামী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪১৩ Time View

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বহুল আলোচিত সিকান্দর খুনে জড়িত আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে ৪ জন ও পরদিন মঙ্গলবার আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে মূল আসামী শুকদেবপুর গ্রামের জহুর আলীর ছেলে আমির হোসেনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে বাকিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো সাচনা বাজার ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে আশিক নূর (৩২), সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেন (২১), শুকদেবপুর নয়াহাঁটি গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (১৯), আব্দুল মজিদের ছেলে শাহরিয়ার (১৯), শুকদেবপুর গ্রামের সুলেমান মিয়ার ছেলে আবু সালেহ সাগর। এদের ৩ জনকে পুলিশ রিমা-ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, মাননীয় পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের দিক নির্দেশনা এবং তাহিরপুর সার্কেল বাবুল আক্তার স্যারের সার্বিক তত্বাবধানে এই চাঞ্চল্যকর মামলার হত্যারহস্য উদঘাটনসহ এ পর্যন্ত খুনের ঘটনায় জড়িত থাকা ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ জনের রিমা- মঞ্জুর করেছেন এবং বাকি ৩ জন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মে সকালে সাচনা বাজার ইউনিয়নের শরিফপুর গ্রামের রাস্তার পাশ থেকে সিকান্দর আলীর (৪২) গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সিকান্দর উক্ত ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com