1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

জামালগঞ্জে ৮ পুলিশসহ আরো ১৮ জন করোনা আক্রান্ত

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৮৮ Time View

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জে নতুন করে পুলিশসহ আরও ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ১৮ জনের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসনে ৪ জন, জামালগঞ্জ থানায় ৮ জন, স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং অন্যান্য আরও ৫ জন।
আক্রান্তরা হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল বাসিত, এমএলএসএস ইয়াকুব আলী ও দেবু দাস, উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী শাহআলম চিশতী। জামালগঞ্জ থানার এএসআই বাদল মিয়া ও তরিকুল ইসলাম, কনস্টেবল হাফিজুর রহমান, বিজন দাস, রুবেল মিয়া, রবিউল আলম, শাহজাদ হোসেন, সোহাগ সরদার ও এএসআই তরিকুল ইসলামের ছেলে শফিউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ এবং অন্যান্যের মধ্যে আক্রান্ত হয়েছেন জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ফজর আলী, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের আব্দুন নূরের ছেলে মো. আক্তার হোসেন (রিপ্রেজেন্টেটিভ), একই ইউনিয়নের সাচনা গ্রামের রাকেশ দাসের ছেলে সুকেশ দাস ও উত্তর কামলাবাজ গ্রামের অরবিন্দু রায় চৌধুরীর ছেলে ঝলক রায় চৌধুরী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ জুন ১৪২ জনের নমুনা ঢাকা এবং ১০ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুকেশ দাস ও আবুল কালাম আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসুলেশনে পাঠানো হয়েছে। বাকি ১৬ জন হোম আইসুলেশনে আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, ‘আক্রান্ত সকলকে আইসুলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা হোম আইসুলেশন নিশ্চিত করতে না পারবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসুলেশনে আনা হবে। আক্রান্তদের সুস্থ করে তুলতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com