1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

জামায়াত নিষিদ্ধ হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৯৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক;;মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মামলাটি প্রক্রিয়াধীন আছে। শিগগিরই জামায়াত নিষিদ্ধ করার রায় আসছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু-বাংলাদেশ, উন্নয়নের রুপকার শেখ হাসিনার কার্যক্রম শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতসহ সকল প্রকার যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তেমনি ২০০৪ সালে তার পুত্র তারেকও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে কিন্তু আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী করি না। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী।বিএনপি সিটি নির্বাচন বর্জন করে বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে, কারণ বিশ্ববাসী জানে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনেও এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে।আলোচনা সভায় আব্দুল্লাহ আল কাওসার, এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com