1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ১৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীতে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ও নকল সীল মোহর প্রস্তুতকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গত বুধবার রাতে ফকিরাপুলের কোমর গলির হাসেম আলীর বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আব্দুল বারিক, মাহাম্মদ আলী, সাব্বির হোসেন, শহিদুল হক নিজাম ও মোরশেদ ভূঁইয়া। তাদের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জের সীলসহ ৫৭৭ টি নকল সীল, ১ হাজার ৪৫০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ২ টি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন সাংবাদিকদের এ তথ্য দেন। এ সময় তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের এ অপরাধের কথা স্বীকার করেছে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুক্ষ্মভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করার জন্য তৈরি ও মজুদ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com