1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জুতার ভেতর সাপ, প্রাণ গেল নারীর

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে লক্ষ্মী রাণী কর্মকার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামে। নিহত লক্ষ্মী রাণী ওই গ্রামের মানিক লাল কর্মকারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মী রাণী গভীর রাতে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে চকি থেকে নেমে জুতা পায়ে দিতে চান। এ সময় জুতার ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে চিৎকার দিলে লোকজন ছুটে এসে সাপটিকে ধরে ফেলে। একপর্যায়ে লক্ষ্মী রাণীর ক্ষতস্থানের ওপর কাপড় বাঁধা হয়। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ওঝা ডেকে রাতভর ঝাড়-ফুঁক করা হয়। এতে তার অবস্থার উন্নতি না হলে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com