জুড়ী সংবাদদাতা- মানুষকে মোবাইলে হুমকি দিয়ে টাকা আদায়,ইয়াবা মামলায় ফাসানো সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করতো। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে চাঁদাদাবি করার পর আজ জনতার হাতে ২০ পিস ইয়াবাসহ আটক হয়েছে সোহেল মিয়া(২৫)নামের এক গরুচোর ও অস্ত্র মামলার আসামি। ঘটনাটি আজ বুধবার দুপুর ২ টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জামকান্দি এলাকায় ঘটে। জানা যায়,বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ড তেলিগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সোহেল মিয়া পেশায় গরু চোর। জুড়ী-বড়লেখার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে দেশে বিক্রি করা তার মূল পেশা।তবে মাঝে মধ্যে মানুষকে বড়লেখা থানার এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবি করতো। প্রায় সপ্তাহ খানেক আগে জুড়ী উপজেলার জামকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সামছুল ইসলাম(৩২)কে ফোনে এসআই পরিচয়ে চাঁদা দাবি করে।চাঁদা না দিলে তাকে ইয়াবা মামলা দিয়ে বড়লেখা থানায় মামলা করার হুমকি দেয়।আজ বুধবার সেই ৩ জন সঙ্গীকে নিয়ে জামকান্দি এলাকা দিয়ে ভারত থেকে গরু পাচারের জন্য আসে।তার সঙ্গীদের ভারতে পাটিয়ে সে ঐ এলাকায় অপেক্ষা করতে থাকে।এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তার গাড়ী সহ তাকে আটক করে পুলিশে খবর দেয়। পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ বলেন,সে মূলত ইয়াবা ব্যবসায়ী এবং গরু চোর।তবে মাঝে মধ্যে বড়লেখা থানার এসআই পরিচয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা দাবি করতো বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী তাকে আটক করে ইউনিয়ন অফিসে নিয়ে আসলে আমরা পুলিশ খবর দিয়ে তাকে থানায় দেই। জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,সোহেলের নামে বড়লেখা থানায় অস্ত্র মামলা রয়েছে। মামলা নং ২৫ তাং ৩০/৬/১৯ইং। সে একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও গরু চোর। তার বিরুদ্ধে মাদক মামলা করার প্রস্তুতি চলছে।
Leave a Reply