1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার-তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় এই বিষয়ক জেলা নির্বাচন কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বৃহস্পতিবার এই ঘোষণা দেন।এর আগে ২০২০ সালে হাওররক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।ছাত্র রাজনীতি থেকে শুরু করে সুনামগঞ্জের আওয়ামী রাজনীতিতে তৃনমুলের একজন সক্রিয় সংগঠক হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ -১ আসনের মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সাড়া জাগিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com